ধ্রুবতারা যুব সংঘ’র ব্যাটমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহারে চর জয়পাড়া খালপাড় রাইপাড়া আংশিক এলাকাবাসীর উদ্দ্যোগে ধ্রুবতারা যুব সংঘ কতৃক আয়োজিত ব্যাটমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় উপজেলার চরজয়পাড়া (চিতাঘাটা) টানা ব্রিজ এলাকায় এ খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় ল্যাবকেয়ার ও মধুরচর যুব সংঘ দল অংশ গ্রহণ করে ল্যাবকেয়ার বিজয়ী হয়।

দোহার পৌর মেয়র আলমাছ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের সভাপতি মোঃ রোমান মিয়া।

দেওয়ান আলমগীর হোসেন এর সন্চলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, রাইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, দেওয়ান নূর আলী, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, দোহার উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নবী হোসেন,গোলাম সারোয়ার , সিরাজ মাদবর দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত।

সাধারণ আসনের কাউন্সিলর মো.শওকত হোসেন বেপারী, আব্দুস সালাম শুকুর, পাপেল মাহমুদ নিজাম, ওয়াশিম চোকদার, হুমুয়ন কবির, উদয় হুসাইন, জাহিদ বেপারী, মুরাদ হোসেন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী সহ আরো অনেকে।

You might like