ঈশ্বরকে দোষারোপ

ক্ষুদীরাম দাস :

ব্যস্ততার মাঝে স্মার্টফোনও ব্যস্ত
আমি ও আমরা স্থবির হয়ে পড়েছি।
এখন আর কল্পনায়ও কেউ কারো নয় যেন,
হয়তো অনেক পথ পাড়ি দিতে চায়,
ভীষণ ব্যস্ততায় সেই পথও হারায়,
কেউ পথ দেখায় না;
সবাই তো ব্যস্ত।
পথ দেখাতে কেউ চায় না
আমি পারি না; কেউ পারে না।
বদলাতে চায় জীবন সবাই;
তবুও জীবন বদলায় না।
সবাই ক্লান্ত হয়ে পড়ে
ভবিষ্যতের অজানা চাহিদায়;
কেউ একটুখানি প্রশান্তি পায় না,
আশায় আশায় পালিয়ে বেড়াই
নীল কষ্টগুলোর আঘাতে ক্ষতবিক্ষত।
আমার আপনজন,
আমার বন্ধুজন,
মনে হয় কেউ কারো নয়
ওরা শুধু আশার বানী শোনায়
কেউ আশা পূরণ করে না;
আর সকলে আশাহত হয়েও আশায় থাকে;
অবশেষে অযথা ঈশ^রকে দোষারোপ।

You might like