

অবশেষে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। কারসাজিতে জড়িত থাকায় দেশসেরা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে এই কারসাজি করেছেন সাকিব আল হাসান।

সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। চোখের সমস্যার পর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ আঙুলের চোট। যা তার ক্রিকেট পারফরম্যান্সে প্রভাব ফেলছে। মাঠের বাইরেও ব্যাপক সমালোচিত হচ্ছেন টাইগার অলরাউন্ডার। এর মধ্যেই এবার শেয়ার বাজারে কারসাজির কারণে তারকা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ক্যারিয়ারে কম বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে। তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার এই অলরাউন্ডারকে। সম্প্রতি তারকা ক্রিকেটারের নামের সঙ্গে যুক্ত হয়েছে সেটাও।
জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র-জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠে এসেছে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যের। হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বর্তমানে ভারতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলারাউন্ডার।
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










