

কতদিন দেখিনা তোমায়
অভিমানে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছ
মন থেকে কি সব ঝেড়েছ?
আপন মায়ার সংসারে অভাব অনাটনে
এটা থাকে তো ওটা নাই
পুতুল খেলার ছলে এটা ওটা করে
ঘর ভরেছ কিন্তু মন ভরেনি

হয়তো, যাবার সময় ফিরে দেখেছ
ঘরের উঁচু চাল, গাছের মগ ডাল
ভিতর বাহির সব কিন্তু মন দেখনি
অজানা পথে পাড়ি দিলে অভিমান নিয়ে
মান ভাঙ্গানো সহজ হয়
কিন্তু অভিমান ভাঙ্গানো সহজ নয়
নিরুদ্দেশের পথে হারালে
তাকে পথে ফেরানো দায়
চলে এসো, এসো আপন আলয়
মন ব্যাকুল তোমার ভাবনায়
চোখে জল আসে আপনায়
বুকের মধ্যে হুহু করে বেদনায়
কতদিন দেখিনা তোমায়।।
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










