গল্প : উপকার

রোমান ইসলাম

আমার স্ত্রী অনু যখন ৩মাসের প্রেগনে’ন্ট তখন আমার মা মারা যায়। মা মা’রা যাওয়ার দুদিন আগে আমাকে রুমে ডেকে নিয়ে একটা কথা বলেছিলো যে, তিশান বৌমার খেয়াল রাখবি। সবসময় সবসময় ওর পাশে থাকবি, আর মানুষ এর ভালো সময়ে পাশে না থাকলে ও খারাপ সময়ে সবার আগে এগিয়ে যাবি, কে জানতো তার দুদিন পরেই মা মা’রা যাবে।

আগে বাড়িটা কত জমজমাট থাকতো, অনু ও মায়ের সাথে সারাক্ষন আড্ডা দিতো, মা মা’রা যাওয়ার পরে অনু ও সারাক্ষন মনম’রা হয়ে থাকে, কাজের মেয়েটা ও এসে কাজ করে চলে যায় বাড়িটা একবারে নিস্তব্ধ হয়ে গেলো।

গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় দেখি আমাদের পাশের বাসার রনি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছেন কেনো ভাইয়া উনি বললো, অফিসের বাস চলে গেসে তাই সি এন জির জন্য দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম আমার বাইকে উঠুন আমি নামিয়ে দিচ্ছি, আমি উনাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম,এসে দেখি অনু রাগ করে আছে, ম্যাডাম এর জন্য রাস্তা থেকে ১গুচ্ছ বেলিফুল আর চকলেট কিনে নিয়েছিলাম, সেটা দেয়ার পরে মুহূতেই তার রাগ ভেঙে গেলো, আসলেই মেয়েদের খুশি করতে দামি কিছু লাগেনা যার একমাত্র প্রমান আমার স্ত্রী অনু।

পরেরদিন ছিলো শুক্রবার। সকাল বেলা, রনি ভাইয়া এসে বলতেছে, অনেক ধন্যবাদ তিশান ভাইয়া।
আমি বললাম ধন্যবাদ কেনো? তখন রনি ভাইয়া বলতেছে গতকাল আমাদের অফিসের বাস রাস্তায় একসিডেন্ট করেছে প্রায় ১৬জন এর মতো মা’রা গেছে, আর বাকিরা হসপিটালে, যদি আমি ও কালকে বাসে উঠেই বাসায় ফিরতে চাইতাম আমার ও একি অবস্থা হতো,তারপর রনি ভাইয়া চলে গেলো।

শুক্রবার ছিলো তাই আমি অনু কে সব কাজে হেল্প করলাম, ও যতক্ষণ রান্না ঘরে ছিলো, ততক্ষন ওর পাশে ছিলাম, এমনিতে তো পাশে থাকতে পারিনা, তাই সেদিন দুজন মিলে আমাদের সব পছন্দের খাবার রান্না করলাম, এবং রাতে খাওয়াদাওয়া করলাম দুজন মিলে।
পরেরদিন সকাল বেলা যখন অফিসে যাচ্ছিলাম, তখন দেখি আমাদের বিল্ডিং এর তৃতীয় তলা তে থাকে রহমান চাচা এই রোদে হেটে কোথাও যেনো যাচ্ছে, আমি বললাম চাচা এই রোদে হেটে যাচ্ছেন একটা রিকশা নিয়ে যেতে পারতেন, উনি বললাম বাবা তিশান বুঝোই তো আমরা গরীব মানুষ, মাস শেষে ভাড়া দিতেই বেতন এর অনেক টাকা চলে যায় তারপর তোমার চাচি অসুস্থ, ওর জন্য ওষুধ আনতে হসপিটালে যাচ্ছি, হেটে গেলে যে কয় টাকা বাঁচবে, তা দিয়ে ওষুধ কিনে নিবো।
আমি উনাকে বললাম চাচা আপনি আমার বাইকে উঠুন আমি আপনাকে হসপিটালে আপনাকে নামিয়ে দিচ্ছি, উনাকে হসপিটালে নামিয়ে দিয়ে অফিসে যেতে অনেক লেট্ হয়ে যায়, আর কতক্ষন বস এর বকা শুনতে হলো, যাক ব্যাপার না একজন এর উপকার তো করতে পেরেছি।
দেখতে দেখতে ৯টা মাস কেটে গেলো, অনু ও এখন ঠিকমতো নড়াচড়া করতে পারেনা, অনেক কষ্ট হয়, বাসায় ১টা কাজের মেয়ে আছে ওই সবকিছু করে আমি অফিসে চলে আসলে।
হটাৎ একদিন অফিসে বসে ফাইল দেখছিলাম, তখন বাসার কাজের বুয়া ফোন দিয়ে বললো তিশান ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসেন, ভাবীর প্রসব বেদনা উঠছে, উনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি আসুন এই বলে ফোন কেটে দিলো।

আমি বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই, দারুয়ান কে জিজ্ঞাসা করে জানতে পারলাম, পাশের বাসার রনি ভাইয়া বাড়িতে ছিলো আর উপর তলার রহমান চাচা উনাদের দারুয়ান কাকা ডাক দিয়ে আনার পরে, অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে অনুকে হসপিটালে নিয়ে গেছে।
আমি বাইক নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলাম রাস্তায় রনি ভাইয়া ফোন দিয়ে বললো, তিশান ভাইয়া আসার সময় মিষ্টি নিয়ে আইসেন আপনার ছেলে হয়েছে, আমি আচ্ছা বলে রাখলাম।

হসপিটালে গিয়ে আমি অনুর কাছে গিয়ে দেখলাম অনু শুয়ে আছে। আমি ওকে বললাম, সরি জান আমি তোমার পাশে থাকতে পারিনি আই এম সরি, তুমি ঠিক আছো তো।

অনু : আমি ঠিক না থেকে পারি বলো। রনি ভাইয়া, রহমান চাচা আরো আমাদের পাশের বাসার সবাই আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসছে, রক্তের দরকার ছিলো, রক্ত দিয়েছে আমাদের বাসার সামনের মুদি দোকানদার রহিম ভাইয়া, তাই এখন তোমার জান অনেক সুস্থ আছে,আর আমাদের ছেলেও।

আমি অনুর কথা শুনে একটা কথায় ভাবছি, আজ মা থাকলে কত খুশি হতো, মা বলেছিলো খারাপ সময়ে যেনো সবার পাশে থাকি আজ আমি অফিসে ছিলাম অথচ আমার স্ত্রীর অসুস্থ তাই পাড়া প্রতিবেশী সবাই ছুঁটে এসেছে, উনাদের একদিন উপকার করেছিলাম বলেই আজ আমার স্ত্রীর খারাপ সময় টা তে আমি পাশে না থাকলে সব ধরণের সাপোর্ট উনারা করেছে, এই জন্যই হয়তো গুরু জনরা বলে গিয়েছেন কারো ভালো সময়ে পাশে না থাকলে ও খারাপ সময়ে পাশে থেকো, উপকারের প্রতিদান সবাই ভুলেনা, তুমি মানুষ এর জন্য যা ভালো করবে তা তুমি অবশ্যই ফিরে পাবে।

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like