

বগুড়া প্রতিনিধি :
তীব্র শীতে কাঁপছে বগুড়াসহ আশপাশ এলাকা। শহরের চেয়ে গ্রাম আর যমুনার নদীর চরাঞ্চলে শীতের মাত্রা আরও বেশি। এই শীতার্ত মানুষদের কিছুটা উষ্ণতা দিতে শীতের কাপড় নিয়ে ছুটে গেছে মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।

সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চালুয়াবাড়ি ইউনিয়নের খাটিয়ামারি চরবাসীদের মাঝে মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
তিনি বলেন, আপনারা এদেশের নাগরিক। সবারই আছে ভালোভাবে বেঁচে থাকার অধিকার। অর্থাভাবে কেহ যেন কষ্ট না পায় এ দায়িত্ব আমাদের সবার। এ মানসিকতা থেকেই দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি এটি অবশ্যই মহৎ ও প্রশংসার দাবিদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, মুনলাইট চিলড্রেনস হোমের সহ-সভাপতি মনজুরুল হক টুটু, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার পরিচালক শাহিন ইসলাম নয়নসহ অনেকেই। পাঁচশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের কাপড় পেয়ে খুশি হন চরবাসীরা।
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










