

শীত এসেছে, শীত এসেছে
শীত এসেছে ভাই–
শীতের দিনের মজার খবর
তোমাদের দিয়ে যা’ই।
কুয়াশার চাদর মুরি দিয়ে
প্রকৃতির নতুন সাজে
শীত এসেছে সবার মাঝে
শীত এসেছে ভাই।

শীতের দিনে ভাপা চিতই-পাটি সাপটা
আরো নানান পিঠে।
রোদে বসে খেতে যে ভাই
লাগে ভীষন মিঠে।
খেজুরের গুড় আর রসের পায়েস
খেতে যে কতোটা লাগে আয়েশ।
লেপ-কম্বল আর কাঁথার যে ভাই
কোনই জুরি নাই।
যার ভীতরে শুয়ে রাত
আরামে কাটাই।
শীতের দিনের টাটকা সবজির স্বাদ
তার কথা কিছুতেই যেনো
যাবে না দেয়া বাদ।
শীত এসেছে, শীত এসেছে
শীত এসেছে ঐ
শীতের দিনের আনন্দে
সবাই মেতে রই
রোববার, ২৬ জানুয়ারি ২০২৫
১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










