ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ইবি শিক্ষার্থী নিহত

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

সোমবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় রাশেদ বাসের ইঞ্জিন কভারে বসা ছিলেন। সংঘর্ষের সময় তিনি বাস থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদুল ইসলামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। তার বাবা মো. সেলিম উদ্দিন।

তার অকাল মৃত্যুর খবরে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-সহপাঠীরা এই অপূরণীয় ক্ষতিকে মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে এসেছি। ওর বিভাগের শিক্ষকরাও এখানে উপস্থিত। ডেথ সার্টিফিকেট সংগ্রহ শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে।”

মঙ্গল বার, ১৭ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy