

১. ধোঁয়াশা জীবন
সিগারেটে একটুখানি সুখ টান,
ক্ষণিকের এক ভ্রান্তি,
ভবিষ্যতের কপালে আঁকে,
গভীর এক দুশ্চিন্তার ক্লান্তি।

ধূমপান এক বিষাক্ত ছোবল,
বিষের ধোঁয়ায় ফুসফুসে জমে কালি।
ছাড়ো এই বিষ ছাই,
গড়ো সুস্থ জীবনখানি।
২. যুদ্ধ এবং জীবন
যুদ্ধ!যুদ্ধ!যুদ্ধ!
যুদ্ধ মানেই কি শুধু লাশের স্তূপ,
রক্তপাত আর অভিশাপ?
নাকি এর মাঝেও লুকিয়ে থাকে
জীবনের স্পন্দন,
নতুন করে গড়ে তোলার শপথ,
এক নতুন দিগন্ত, এক নতুন সভ্যতা,
এক নতুন স্বপ্ন, এক নতুন পৃথিবী!
যুদ্ধ মানেই তো ধ্বংসস্তূপ
বারুদের গন্ধে ভারী হয় বাতাস,
তাজা রক্তের দাগে লাল মাটি,
মৃত্যুপুরী খাঁটি লাশ আর লাশ।
তবুও কি যুদ্ধ চাই ?
যুদ্ধ নয়, বরং বাঁচতে চাই।
জীবন সুন্দর,ভালোবাসা আর শান্তি,
এই হোক জীবনের মূলমন্ত্র।
বুধ বার, ২৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








