কুমিল্লার মুরাদনগরের ২২টি ইউনিয়নে বিএনপির বিক্ষোভ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে কটুক্তি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

১৬ জুলাই বুধবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে মু মুরাদনগরের ২২ টি ইউনিয়নের প্রতিটিতেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন- বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা সকল ষড়যন্ত্রকারী অপপ্রচারকারীদের হুশিয়ার করে দিতে চাই।

উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিন ভুইয়ার নেতৃত্বে নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের নেতৃত্বে সদর ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহির সিদ্দিকী, আনিছ খান ও গাজী আব্দুল বাছিরের নেতৃত্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী ইদ্রিসের নেতৃত্বে নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদের নেতৃত্বে আকবপুর ইউনিয়ন বিএনপির মিছিল, সৈয়দ আতিকুল্লাহ পিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের নেতৃত্বে জাহাপুর ইউনিয়ন বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও ২২ টি ইউনিয়নের মিছিলগুলোতে ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার, ১৬ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like