আমার স্ত্রী পারে : ক্ষুদীরাম দাস

হাঁপিয়ে উঠা মন আমার
সঙ্গী আমার স্ত্রী; স্পর্শ তার স্বস্তি আমার
তার সংযোগ মনের ওষুধ, স্ত্রীর আত্মবিশ্বাসের জ্বালানি;
আমার ক্লান্তির চাপ ঝেড়ে ফেলে এক নিমিষে;
আমি বদলাই তার পরশে।

আমি তার অনুভবে বাস করি;
স্ত্রী আমার শক্তি; আর শিকড়;
আমি পুলকিত তার মনের ভাষায়
বাড়ে আমার বোঝাপড়া, শ্রদ্ধা আর নির্ভরতা;
তার হাতে আমার গড়া ও ভাঙার অদৃশ্য ক্ষমতা;
সে আমায় নতুন আলোয় রাঙিয়ে দেয়;
আমার স্ত্রী পারে আমার আলো নেভাতে- নিঃশব্দে!

আমার স্ত্রী পারে হারিয়ে যাওয়া আমাকে পথ দেখাতে,
আমার স্ত্রী পারে সম্মানের শিখরে আমাকে তুলে দিতে,
আমার স্ত্রী পারে আমার আত্মবিশ্বাসে আগুন জ্বালিয়ে দিতে,
আমার স্ত্রী পারে আমাকে ভেঙে চুরমার করতে,
আমার স্ত্রী পারে আমাকে অসম্মানের আঁধারে ফেলতে,
আমার স্ত্রী পারে আমাকে অপছন্দ বাধ্য করতে,
আমার স্ত্রী পারে আমাকে আর্থিকভাবে স্থিরতা দিতে,
আমার স্ত্রী পারে আমাকে সাহস জোগাতে,
আমার স্ত্রী পারে ভালোবাসায় পাশে দাঁড়াতে,

আমার স্ত্রী পারে অবহেলায়-উপেক্ষায় আমাকে নিঃস্ব করতে,
আমার স্ত্রী পারে পরিবারকে ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধনে বাঁধতে,
আমার স্ত্রী পারে ছোট ছোট যতেœ স্বর্গ সংসার গড়তে,
আমার স্ত্রী পারে সংসারকেই বিষময় করে তুলতে,
আমার স্ত্রী পারে সম্পর্কগুলোকে জট পাকাতে,
আমার স্ত্রী পারে বিশ্বাসকে নিঃশেষ করে দিতে,
আমার স্ত্রী পারে সৎ, দায়িত্বশীল মানুষে পরিণত করতে,
আমার স্ত্রী পারে হতাশা আর দুর্বলতায় ডুবিয়ে দিতে।

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy