কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কুড়িগ্রামে শুরু হয়েছে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষ মেলা।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আউটার স্টোডিয়ামে এ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপ বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ রংপুর এর মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম (ভারপ্রাপ্ত) বন কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান সহ বন বিভাগের অনান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেলায় ২৮টি স্টল স্থাপন করা হয়েছে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই মেলা।

রোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 

You might like

About the Author: priyoshomoy