কুমিল্লায় ওয়ার্কশপের বিশ্রাম কক্ষ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার : দম্পতি আটক

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া নামে এক ওয়ার্কশপ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুলের বিপরীতে মৃত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মো. দুলাল মিয়া নামে ওই ওয়ার্কশপ মালিকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ড বড় দুর্গাপুর এলাকার মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক এলাকায় না থাকায় দুলাল মিয়া ভাড়া সংগ্রহ করতেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার সকালে হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং বাড়িতে থাকা ভাড়াটিয়া স্বামী-স্ত্রীকে আটক করে।

এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ মালিক দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় অবস্থান করায় এ ওয়ার্কশপসহ একতলা একটি বাড়ি তিনি দেখাশোনা করতেন। শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে দুলাল মিয়া ওই বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় ভাড়া তুলতে যান। এরপর আর তিনি ঘরে ফিরেননি।

এদিকে, রাতে ঘরে না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে। পরে রোববার সকালে স্বজনরা তার দোকানে ছুটে আসেন এবং দোকান সংলগ্ন তার বিশ্রাম কক্ষ থেকে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলেশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোন সময়ে তাকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুলাল মিয়ার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, নিহত দুলাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

রোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy