দুনিয়া ধোঁকা, আখিরাত সত্য

মো. আকাশ মিয়া, সোহাগি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
একটা সময় পেরিয়ে বুঝতে পারবেন, মানুষ চারদিকে স্বার্থের মায়াজাল ছড়িয়ে রেখেছে। মানুষ জীবনের অধিক সময় পার করে মৃত্যুর দুয়ারে এসে তখন বুঝতে সক্ষম হয় যে আমি যা করছি সব কিছুরই একদিন অবসান ঘটবে। আমরা কেবলই এখন দুনিয়ার মায়ায় পড়ে খাঁচায় বন্দী হওয়া পাখির মতো আটকে আছি।

পাখিটা ছোট থেকে খাঁচায় বন্দী হওয়ার কারণে সে কখনো বুঝতে পারে না, এই খাঁচার আড়ালে তার একটি মুক্ত জগৎ আছে। তেমনি আমরা এমনভাবে বন্দী হয়ে গেছি, এই দুনিয়ার মায়ায়। অথচ আমরা কখনো ভেবে দেখি না এই পৃথিবীর আড়ালে একটা সুন্দর জগৎ আছে। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের কত আকাঙ্ক্ষা, কত কিছু করার তীব্র ইচ্ছে। কত অট্টালিকা, দালান-কোঠা, টাকা-পয়সা, ধন-দৌলত—এসবের জন্য আমরা বনের হিংস্র প্রাণীর মতো আচরণ করছি। অথচ এসব সবকিছু একদিন বিলীন হয়ে যাবে। এ পৃথিবীর সব যেন কেবল ধোঁকা। মানুষ বোকার মতো দুনিয়ামুখী হয়ে অগ্রসর হচ্ছে ভুল পথে।

নিজের স্বার্থের জন্য আপন করে নিচ্ছে, অথচ আমরা প্রতিনিয়ত দাবি করছি আমরা নিঃস্বার্থবান। দুনিয়ার পিছু ছুটতে ছুটতে একটা সময় অপারে নেওয়ার মতো কিছু থাকে না। ধীরে ধীরে শরীরের শক্তি যখন কমতে থাকে, যখন কোনো খারাপ কাজ করতে আমরা ধাবিত হতে পারি না, সেই সময়টা এসে আমরা বুঝতে পারি। তখন জীবনের শেষ সময় মৃত্যু ছুঁইছুঁই অবস্থা।

মসজিদের বারান্দায় বসে মাথা নত করি। দুনিয়াটা পরীক্ষার জায়গা, একটা বাস্তব জিনিস উপলব্ধি করেন তো—আপনার সামনে পরীক্ষা, পরীক্ষায় যেসব প্রশ্ন আসবে পূর্বেই আপনাকে তার উত্তর দেওয়া হয়েছে বা আপনি জানেন কোনগুলো আসবে। কোনগুলো আসবে তা জানা সত্ত্বেও যদি আপনি আমল না করেন তাহলে আপনি পরীক্ষার হলে কতটুকু আফসোস করবেন, একটু ভেবে দেখুন।

তেমনি ভাবে এই দুনিয়ায় মহান রব আমাদেরকে পরকালের প্রশ্নের উত্তরমালা দিয়ে রেখেছেন অথচ আমরা কেউ তার যথাযোগ্য আমল করছি না। দুনিয়ার এ জীবন কিছুই না, অথচ আমরা এই ক্ষণস্থায়ী জীবনে অতিথি রূপে এই দুনিয়ায় এসেছি। এই ছোট্ট জীবন বিধায় আমরা পাহাড়সমতুল্য সম্পদের মালিক হতে চাই। একবার ভেবে দেখুন—আজকে মৃত্যু হলে আপনার জীবনে মহাকাল নেমে আসবে। এ জীবনে আমরা কত কিছু করার, কত কিছু হওয়ার স্বপ্ন বুনি, একবার কি ভেবে দেখেছি মহান রবের কাঠগড়ায় উঠে কী জবাব দেবো?

এই দুনিয়ার মোহ-মায়ায় পড়ে আমরা আখিরাত ভুলে গেছি, ভুলে গেছি কী আমার পরিচয়। শুধু কি এই দুনিয়ায় বিলাসিতা, জীবন সুখ-শান্তি আর ধন-সম্পদের পাহাড় বানাতে আসছি? তবে আসুন—ফিরে যাই খোদার দোরগোড়ায়।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy