

মিশ্র হয় অনুভুতি
সাকার নিরাকারে
অথচ
খন্ডিত অপবাদে
মেঘেরা এখনো বৃষ্টিহীন
অতিবর্ধিত ধুম্রজাল
শতাব্দীবাহিত
পদ্মার পলির মতো
ধর্মেরও চর জাগে
কে এসেছে সেজে অবতার
মৃতের সংগে মৃতের সম্পর্ক
মাটির সমান
তবু যে
কতো হিল্লোল
শুভেচ্ছা অধিবাস
শূন্যতার কাছাকাছি
যে যায়
ফিরে আসে সন্তের মোড়কে
লোকালয়ে
শুরু হয়
সুষুপ্ত সংস্করণ
এ পৃথিবীতে আমি জন্ম নিয়েছি
বহুবার
শুধু তোমাকে পেতে চেয়ে
নতুন মোড়কে
পুরনো সন্তের মতো
ঐহিক বেদনা ভালোবেসে
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————













