চাঁদপুর তরপুচন্ডীতে ভিডব্লিউবি তালিকাভুক্ত কার্ডের চাল বিতরণ

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুচন্ডী ইউনিয়নে হতদরিদ্রের মাঝে ভিডব্লিউবি নতুন বর্ষেন কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

১০সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে তরপুচন্ডী ইউনিয়ন পরিষদে ১ শত ১০ জন হতদরিদ্রের মাঝে ৩০ কেজি করে ২ মাসের মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়।

বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন, তরপুচন্ডী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আফতাবুল ইসলাম। এসময় তিনি সুফল ভোগিদের উদ্দেশ্য করে বলেন আপনারা কার্ড পেতে কাউকে কোন টাকা দিয়েছেন কিনা। হয়রানি হয়েছেন কিনা, সে বিষয়গুলো নিয়ে উপকার ভোগীদের সাথে আলোচনা করেন।

বিতরণের পূর্বে ট্যাগ অফিসার নুর জাহান বেগম (ইউনিয়ন ১ শত ১০ জন হতদরিদ্রের ২ মাসের ২ বস্তা করে মোট ২২০ বস্তা চাল বুঝিয়ে পান।

বিতরণের সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আহমেদ, মহিলা সদস্য লাইলী বেগম, মমতাজ বেগম, জোসনা বেগম প্রমুখ।

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like