কুড়িগ্রামে নানা আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি :

‘সত্য, সুন্দর, সাহস’- এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নতুন যাত্রায় দৈনিক কালবেলা তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করায় কুড়িগ্রামে আলোচনা সভা, র‍্যালী ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের কালিবাড়ী এলাকায় কালবেলা অফিসে আলোচনা সভা, র‍্যালী ও কেক কাটার মাধ্যমে পত্রিকাটির চতুর্থ বর্ষ পদার্পণ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, মোঃ উমর ফারুখ সাবেক এমপি ২৬ কুড়িগ্রাম-২, মোঃ শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা বিএনপি কুড়িগ্রাম, মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক মেয়র কুড়িগ্রাম পৌরসভা, শরিফ উদ্দিন রিন্টু, সাবেক অধ্যক্ষ, মজিদা আদর্শ ডিগ্রী কলেজ, এডভোকেট আশরাফ আলী, অতিরিক্ত পিপি, জজকোর্ট, কুড়িগ্রাম, কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু, মোঃ মোস্তাফিজুর রহমান দৈনিক সংগ্রাম।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল্লা সাহেদ, ফারাজি, জুয়েল রানা, মাসুদ রানা, আলমগীর, পাপ্পু, বিপুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা একটি বস্তুনিষ্ঠ পত্রিকা। পত্রিকাটির পথচলার শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। দূর্নীতিবাজদের জন্য আতঙ্কের নাম কালেবেলা।”

তাঁরা আরও বলেন, ‘কালবেলা শুরু থেকেই পিছিয়ে পরা জেলা কুড়িগ্রামের নানা সমস্যা নিয়ে গুরুত্ব সহকারে রিপোর্ট করেছে। নির্ভরযোগ্য ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এ অঞ্চলের পাঠকদের হৃদয়ে অল্প সময়ে জায়গা করে নিয়েছে। পত্রিকাটি একটা সময় পাঠক প্রিয়তায় এক নম্বরে থাকবে আমরা আশাবাদী।’

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like