কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।নাসির উদ্দিন বিপ্লব (দৈনিক যুগান্তর) সভাপতি ও  জহিরুল ইসলাম মিরন (বাংলা ভিশন ) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।

সোমবার (২০ জুন)সকাল ১০টা থেকে বিকাল ২ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সাধারন সভা -২০২২ অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বিকেল ২ টা ৩০ মিনিটে প্রেস ক্লাবের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরীর  সভাপতি ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হলও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। ১৭ জন ভোটারের ২ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে জহিরুল ইসলাম মিরন ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হোসাইন আমির পেয়েছেন ৭ ভোট।

এছাড়া আলোচনার মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি পদে ইছাহাক শেখ ও যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম বেল্লাল মনোনীত হয়।

You might like