ভাঙ্গনের সুর শুনি জ্বলন্ত চিতার বহ্নিশিখায়

জিএম মুছা :

ভাঙনের সুর শুনেছিলাম অনেক আগেই, আমলে নেইনি সেদিন, আজ স্পষ্ট কানে বাজে সে সুর, বাতাস এসে কানে কানে বলে গেলো, ফিস – ফিস করে অতি সংগোপনে, শুনতে পাচ্ছো ভাঙনের সুর,

অনবরত ভেসে চলেছে দূর থেকে বহুদূর, ক্ষীণ অতি ক্ষীণ সুরে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সেই সুর চারিদিকে, আমাদের এই সমাজের মহুয়াদের সুখের সংসার ভাঙ্গে ঠিক যেমনি ভাবে, কৃত্রিম স্বস্তা প্রসাধনী মেখে রাস্তাঘাটের মেকি- ছিনাল নারীর পাতা ফাঁদে পা দিয়ে, দিশেহারা হয়ে পড়ে স্বামী দেবতারা, সর্বস্ব হারিয়ে শেষে সকল কিছু ভুলে থাকতে,

গভীর রাতে বাড়ি ফেরে বেঢপ মাতাল হয়ে, চিড় ধরে অনেক মহুয়াদের দাম্পত্য জীবনের, অহর্নিশ ভাঙ্গনের সুর হয়ে , একটি নয় দুটি নয় শত সহস্র জীবনের পরিসমাপ্তির ঘন ঘন ঘন্টার ধ্বনি, যাদের শেষ আশ্রয় স্থল কোথায় হয় কেউ তো খোঁজ রাখি না আমরা?

জীবন জীবিকার জন্য বেঁচে থাকার তাগিদে বেছে নেয় জঘন্যতম আত্মহত্যার শামিল অন্ধ গলি পথ, ফুটপাত, ঠাঁই হয়না পিত্রালয়ে,বিচ্ছেদের ঘন্টা শুনে, মনের দুঃখ – কষ্ট আর ব্যথা বেদনায় মুষড়ে পড়ে মহুয়াযরা ,ততক্ষণে তুষের অনালে পড়ে সব সম্পর্কই যেন শেষ! বুকের ব্যথাটা একটু একটু করেই বেড়ে চলে ,ঠিক যেন জ্বলন্ত চিতার বহ্নিশিখায়।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like