১০ নং নূরুল্যাবাদ ইউপিতে ৪র্থ ধাপে টিসিবির পণ্য বিক্রয় সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি :

শোকাবহ আগস্ট মাসে সারাদেশের ন্যায় ১০ নং নূরুল্যাবাদ ইউপিতে ৪র্থ ধাপে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠমতো সম্পন্ন হয়েছে।

নিন্ম আয়ের উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল,চিনি,ডাল ও পিয়াজ) পৌছে দেয়ার লক্ষে টিসিবি কর্তৃক সারাদেশে শোকাবহ আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম এর অংশ হিসেবে গত ১১ আগষ্ট বৃহম্পতিার সকাল ১০টা হতে কার্যক্রম শুরু হয়।

পন্য বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মাজিদুল ইসলাম উপ সহকারী কৃষি কর্মকর্তা মান্দা নওগাঁ।

You might like