
ক্ষুদীরাম দাস :
সত্যিই এটা প্রদীপ, মিথ্যে নয়;
প্রদীপটা নেভানো আছে,
আমি আলো জ্বালাবো,
আশা জাগিয়ে, মিথ্যে মাড়িয়ে
সত্যটা ফোটাবো।
হৃদয়টাকে লোহার মতো শক্ত করি,
করতেই হবে শক্ত;
যেন না হতে হয়-
নরমের যম, অথবা শক্তের ভক্ত।

আমি ছুটে পাগলা ঘোড়া
আমার জিত হবেই হবে-
এ আশা আমার বুকে।
আমি বলি যাহা, রাখি ঠিক।
আমি গুপ্তধনকে খুঁজবো-
মনের আশা পূর্ণ হবে;
আমি আলো জ্বালাবো,
যেখানে আঁধারে মানুষ মরে,
ডুবে যাব রসাতলে
আমি আলো জ্বালাবো।







