

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সমিজুল ইসলাম (৬৭) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি মান্দুল পাড়া এলাকায় রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় বুড়াবুড়ি বাজারের মান্দুলপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলটি স্ব-জোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।







