পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪টি কঙ্কাল উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ভূল্লীপাড়ার (লক্ষ্মীর হাটের পাশে) মোঃ রেজাউল ইসলামের বাড়ি থেকে ৪টি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পঞ্চগড় ডিবি পুলিশ ও দেবীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ভূল্লীপাড়ার (লক্ষ্মীর হাটের পাশে) মোঃ রেজাউল ইসলামের বাড়িতে থেকে একটি ব্যাগের ভিতর থেকে পলিথিনে মরানো অবস্থায় ৪টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাকসহ দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল অংশ নেন। এসময় হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়।

পঞ্চগড় ডিবি পুলিশের এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ভূল্লীপাড়ার (লক্ষ্মীর হাটের পাশে) মোঃ রেজাউল ইসলামের বাড়িতে একটি ব্যাগের ভেতরে পলিথিনে মরানো অবস্থায় ৪টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ কমল বানু পালিয়ে যেতে সক্ষম হয়।

You might like