যে ফাগুন প্রেমের : যুবক অনার্য

আজ রাতে ঘুমাবো না আমি
তবু ঘুম ভেঙে যাবে
অনটন রাতভর আমাদের কুঁড়ে ঘরে
কবিতায় ভর করে আহার্য- উপমা পাবে।

এই হস্তচালিত তাঁত- লেগে আছে
সহস্রাব্দীর ইতিহাস
মানুষের জীবন হাতুড়ির নিচে
না এ কথা পুরনো নয় এ কথা
পুরনোই তবে, যেহেতু আকাশ
মেঘলা হাওয়া উষ্ণ ত্রিভুজ গড়ানো
রক্তের লাল- সবকিছু
পুরনো বোলেই যেনো সবুজগন্ধা প্যনোরামা ছুঁয়ে দিতে জানে।

হা উল্লাস বিবিধ অট্টাকিকা কৃত্রিম ঠোঁট
চুমুর আওয়াজ এক গ্লাস সিভাস রিগাল
অতিমারি প্রেমে অতিমারি অষ্টাদশি চাঁদে
নিমজ্জিত প্রিয়া, তুমি চেয়ে দেখো
নিষিদ্ধ হয়ে আছে বাইসন নিষিদ্ধ তুমি নিষিদ্ধ আমি মধ্যরাতে মাধবীর ডেরা
নিষিদ্ধ হয়ে আছে আমাদের
শরীরি উৎসব- সেই তখোন,
যদিও ছিলো জলপাই জিপ,
তবু গান ছিলো টি এস সি জুড়ে ছিলো
পথ নাটক অথৈ জোছোনামাখা
পহেলা বৈশাখ লাল পাড় সাদা শাড়ি
ছায়ানট সন্ধ্যার আদা চা মল চত্বর
মুখমুখি দাঁড়ানো রমণীয় ঝড়;
আজ এই অনির্বার্চিত দিনে সেইসব-
কোথায়, তাহারা সকল!

এই যে ঝাঁ তক তক চোস্ত আর
ডাকসাইটে অরুণিমাগণ
বুক পকেটে জমানো ক্রাস
চকচকে নোট বিগত রাত্তিরে
ব্যালটের ঘুটি-
যে আকাশ শ্রাবণের
সহজ গীতল যে ফাগুন প্রেমের
তার সংগে এসবের হলো কি খুব পরিচয়!
সহস্রাব্দীর ইতিহাস জুড়ে
একটি অর্ধ চুমু আজও বুঝি
হৃদয় চর্চিত নয়।

আজ রাতে জেগে থাকা
ঘুমের আঘাত হয়ে পুড়িয়ে দিক
রাজা আর রাণীদের নষ্ট প্রণয়।

আরো পড়ুন : অ্যালার্জি দূর করবে ৫টি খাবার

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like