ভালোবাসা চিরদিন : যুবক অনার্য

মনে রাখা যতো কষ্টের তার চেয়
অনেক বেশি কষ্টের ভুলে যাওয়া।
আমার জন্য কোনো রাস্তাই খোলা নেই-
আমি পারবো না তোকে ভুলে যেতে
আর তোকে মনে না রাখা মানে “আমি” বোলে কিছুই না থাকা কারণ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে লেখা আছে যার নাম- সে হলো তুই কেবলি তুই।বোলতে পারিস ভালোবাসা কেনো এরকম হয় –

হৃদয়ে আগুন জ্বেলে জলের কলসখানি
কী নিঠুরভাবে সুদূরে সরিয়ে নেয়!
ভালোবাসা এরকম কেনো-যেনো ভালোবাসলেই
ক্ষমার অযোগ্য হয়ে যায় ক্ষমা চেয়ে লিখে রাখা
ক্ষরণের সব কথা-
হৃদয় ছিটকে বেরিয়ে আসা শিল্পীত লোহিতকণিকা!

খুব বেশি ভালোবেসে সমস্ত উজাড় করে
নারীকে দেবী ভেবে পুজো দিলে পুজারির প্রেম আর ব্যাথাটুকু নারী বা দেবীর কাছে
উপহাস ব্যতিত অন্য কিছু নয়
করুণার পাত্র হবার যোগ্যতাটুকুও পূজারিকে
প্রশ্নহীনভাবেই হারিয়ে ফেলতে হয়
ভালোবাসা চিরদিন এরকম-সুদর্শনা-এরকমই নয়!

You might like