এদেশে সব ধর্মের মানুষের বসবাস নিশ্চিত করতে চাই : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার জেলা সংবাদদাতা :
কেন্দ্র ঘোষিত গণ সংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দিনব্যাপী নিজ জেলা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

২৯ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া পৌরসভা হলে কুলাউড়া উপজেলা জামায়াতের আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন, এদেশে হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টান সব ধর্মের মানুষের বসবাস নিশ্চিত করতে চাই, এখানে সংখ্যালঘু বলতে কোনো জিনিস নেই। ধর্ম যার যার বাংলাদেশটা হউক সবার।

কুলাউড়া উপাজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুণাভ দে, সেক্রেটারি অজয় দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক রজত কান্তি ভট্রাচার্য্য, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল।

এর আগে সকাল সাড়ে ১০টায় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন শাখার আয়োজনে নবাগঞ্জ বাজারে এক মতবিনিময় ও দাওয়াতি সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বেলা পৌঁনে ২টায় জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা চৌমুহনিতে এক মতবিনিময় ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

পৌঁনে ৪টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর ও জেলার উদ্যোগে কুলাউড়া পৌরসভা হলে ছাত্র শিবিরের সদস্য শিক্ষাবৈঠকে ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন।

বিকাল ৫টায় রবিরবাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে আলোচনা পেশ করেন। জামায়াত আমির সাড়ে ৫টায় পৃথিমপাশা ইউনিয়ন এবং সন্ধ্যা ৭টায় ব্রাম্মণবাজার ইউনিয়ন জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় যোগ দেন।

সবশেষে রাত সাড়ে ৮টায় জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান তার নিজ ইউনিয়ন ভাটেরায় এক মত বিনিময় ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন। ডা. শফিকুর রহমানের সাথে বিভিন্ন মতবিনিময় ও দাওয়াতি সভা এবং গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ও মৌলভীবাজার ২ (কুলাউড়া ) আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম. সাহেদআলী, মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরী, আসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম খানসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

এম. সাইফুল চৌধুরী / প্রিয় সময়

প্রকাশ :   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like