

নিউজ ডেস্ক :
রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজী করতে গিয়ে পাঁচজন আটক হয়েছে। জানা গেছে,গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদের নেতৃত্বে ওই পাঁচজন চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে গিয়েছিলেন।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন কয়েক দিন আগে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।
আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র : একুশে টেলিভিশন
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন









