

ক্ষুদীরাম দাস
কেউ কেউ বলে-নারী মানেই অফিস নয়;
নারী মানে-কোমলতা, সহমর্মিতা;
একটা পরিপূর্ণ সংসার গড়ার দক্ষ কারিগর;
নারীর মুক্তি নাকি ঘরেই সম্ভব!
আমি বলি-ওরা কি নিষ্প্রাণ সংসারের যাত্রায় যুক্তিতে জয়ী;
অথচ পরাজিত?
কিছু নারী কি সত্যিই সফল?

কেউ কেউ বলে-
এসব নারীদের সবই আছে;
চাকরি আছে, নিজের গাড়ি আছে, ফ্ল্যাট আছে;
কিন্তু নেই সুন্দর ভালোবাসার সংসার,
নেই এক মমতাময়ী ছোঁয়া,
আবার নেই তৃষ্ণায় কাতর ক্লান্ত স্বামীর জন্য সময়;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
‘প্রফেশনাল নারী’ ডিগ্রি আর দম্ভে গড়া উঠা
ইমপ্রেস করে অফিসের বসকে;
কিন্তু স্বামীর বশ্যতায় বিমুখ,
খোঁড়া যুক্তির অন্তরালে হিং¯্রতা-উচ্ছৃঙ্খল,
অথবা কাল নাগিনী-অথবা হিং¯্র এক প্রকার পুরুষ,
নারীবাদ কোথায় যাচ্ছে বা কোন পথে?
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
নারী এখন মিটিং রুমে দক্ষ;
কিন্তু শিশুর কান্না শুনে বিরক্ত;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
নারী হাই-হিল পরে পার্টিতে যায়;
কিন্তু সন্তানকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতে জানে না;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
সোশ্যাল মিডিয়ায় নিজের ‘সেল্ফ লাভ’ পোস্ট দেয়;
কিন্তু ঘরের মানুষটাকে একটু আদর দিয়ে বলতে পারে নাÑ”তুমি কেমন আছো?”
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
স্বামী এখন প্রেমিক নয়;
বরং এক সহকর্মী বা প্রতিদ্ব›দ্বী;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
সম্পর্কে আর কোমলতা নেই;
আছে শর্ত আর যুক্তি;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
সংসার ‘টাইম ম্যানেজমেন্টে’র প্রজেক্ট এখন;
এখন ভালোবাসা ‘ইমোশনাল লেবার’;
নারী এখন ঘরের ল²ী নয়-
এক ‘স্মার্ট প্যাকেজিং’-এ অফিসিয়াল দায়িত্বে আবদ্ধ মানবদেহ;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
সংসার বাঁচে স্ত্রীর কোমলতায়;
সংসার বাঁচে স্ত্রীর সংযমীতে;
সংসার বাঁচে স্ত্রীর স্নেহশীলতায়;
সংসার বাঁচে স্ত্রীর গৃহে প্রেম, যতœ, নারীত্বে;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
নারী এখন স্ত্রী হয়ে প্রতিদ্ব›দ্বী;
সংসার এখন কুরুক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র;
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
নারী কি নিজের নারীসত্তা হারাচ্ছেÑ
চাকরি, স্বাধীনতা আর ইগোর নামে?
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
ইদানিং নারীর ‘স্বাধীনতা’ মানেÑ
বিয়ে না করেও সুখী থাকা?
মাতৃত্ব ছাড়াও জীবন উপভোগ?
সম্পর্ক ছাড়াই নিজের শর্তে বাঁচা?
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
ইদানিং নারীর ‘স্বাধীনতার’ নামে
মানসিক অসুস্থতা বাড়ছে?
বিবাহবিচ্ছেদ আকাশ ছুঁয়েছে?
বন্ধ্যাত্ব এখন নতুন ‘নর্মাল’?
সম্পর্ক শুধু শরীর কেন্দ্রিক, আত্মা অনুপস্থিত?
এটাই কি আমাদের ‘উন্নত নারী’-র জীবন?
কিছু নারী কি সত্যিই সফল?
কেউ কেউ বলে-
কবে বুঝবো আমরাÑ
নারীকে ঘরে ফেরানোই যৌক্তিক সমাধান?
কিছু নারী কি সত্যিই সফল?
রোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
রোববার, ১০ আগস্ট ২০২৫
২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












