

তুমি সুখী হও
সুখ ছুঁয়ে
অথবা দুঃখ ছেনে
যেভাবে ইচ্ছে তোমার
সুখী তুমি হও

নতুবা যেভাবে কষ্টগুলি তোমাকে সুখ দেয়
তোমার হৃদয়ে ক্ষরণের রঙ হেসে ওঠে
তোমার সুরক্ষিত গোলাপে ঝড়ের তিমির
তোমাকে
হয়তো উদাস করে নদীরভংগিমা বরাবর
বেয়ে চলা মেঘ
অবিমিশ্রবাদী
তোমাকে এক পেশে মনে করে দুধের মাছিরা কতিপয়
হল্লা করেছে যারা রাতভর শাকুরার গ্লাসে
তবু সুখী তুমি হও
দুঃখ কাঁখে নিয়ে
কলসের মতো
যেভাবে ইচ্ছে তোমার
যদি চাও না চেনার ভাণ করে
আমাকে ফিরিয়ে দিয়ে
সুখী তুমি হও
সুখকে দুঃখ দিয়ে গুণ করে সুখী তুমি হও
রোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
রোববার, ১০ আগস্ট ২০২৫
২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












