দ্য কিলার আউটসাইডার : পর্ব-১১

-যুবক অনার্য

(পূর্ব প্রকাশিতের পর)

রহিমা বেগম গাড়ি নিয়ে রওনা হয়েছেন।গন্তব্য ৭/এ কদম আলী।

দরোজা খুলে বরাবরের মতোই রহিমা বেগমকে কদম আলীর পা ছুঁয়ে সালাম।’ঠিক আছে ঠিক আছে’ না বলে রহিমার সোফায় বসা।

-কদম
জ্বি ম্যাডাম
– টাকা দিয়েছিলে?
জ্বি ম্যাডাম।কিন্তু…
– কিন্তু কী
কিন্তু সে কাজ করতে রাজি নয়
-এমাউন্ট আরো বাড়িয়ে দাও
এমাউন্ট বাড়ানোর কথা বলেছি,তাও রাজি হয় নাই,ম্যাডাম
-কেনো?
তার বিবেক বাধা দেয়
-বিবেকের খেতা পুড়ি

রহিমার মেজাজ সপ্তমে।কদমকে জোরে একটা চড় কষাতে ইচ্ছে করছে।চড় না কষিয়ে রহিমা উত্তেজিতভাবে বললো কদম
জ্বি ম্যাডাম
-ঝুঁকিটা কোথায় বুঝতে পারছো?
ঝুঁকি কেনো,ম্যাডাম?
-তোমার মতো গাধার ঝুঁকি না বুঝারই কথা
জ্বি ম্যাডাম
‘জ্বি ম্যাডাম’ – এর বাইরে কিছু বলার অভ্যাস কদমের নেই।রহিমা যদি কদমকে বিষ খেতে বলে কদম বিনাবাক্যব্যয়ে ‘জ্বি ম্যাডাম’ বলে বিষ খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে মরে যাবে।
রহিমা বেগম বললো- ঝুঁকি হলো তোমার অই লোক… কী যেনো নাম?
কালা তাবিজ
-হ্যাঁ, কালা তাবিজ।সে এই পরিকল্পনার সাক্ষী হয়ে গেছে।তাকে সরিয়ে ফেলতে হবে নইলে যে-কোনো সময় যে- কোনো দিন সংকটের মুহূর্তে সে আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দিতে পারে।রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।বুঝতে পেরেছো?
জ্বি ম্যাডাম,জ্বি।আমি ক্লিয়ার।
-গুড।

রহিমা ম্যাডাম ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে রাখলেন।কদম টাকাটা হাতে নিয়ে না বুঝার ভঙিতে বলে- ম্যাডাম
কালা তাবিজের সানডে মানডে ক্লোজ করে দাও এজ আর্লি এজ পসিবল
-জ্বি ম্যাডাম।

রহিমা বললো- এক গ্লাস পানি দাও

কদম জগ থেকে গ্লাসে পানি ঢেলে দিলো।রহিমা ঢক ঢক করে পানি পান করে উঠার সময় বললো- কাজটা দ্রুত করে ফেলবে।নেক্সট টাইম যেনো লোক চিনতে ভুল না হয়- কথাটা মনে রেখো।আমি কখনো দুধকলা দিয়ে সাপ পুষি না।আমি রহিমা বেগম।আমার চেয়ে বড়ো সাপ হবার অধিকার এই রাষ্ট্রে কারোরই নেই।কদম।
-জ্বি ম্যাডাম।
কথাটা মনে রেখো।

কদম ‘জ্বি ম্যাডাম’ বলবার আগেই রহিমা বেগম রকেটগতিতে উধাও হয়ে গেলো।

(চলবে)

আরও পড়ুন :  দ্য কিলার আউটসাইডার- পর্ব- ১

আরও পড়ুন : দ্য কিলার আউটসাইডার : পর্ব-২

আরও পড়ুন : দ্য কিলার আউটসাইডার : পর্ব-৩

আরও পড়ুন : দ্য কিলার আউটসাইডার : পর্ব- ৪

আরও পড়ুন :  দ্য কিলার আউটসাইডার : পর্ব- ৫

দ্য কিলার আউটসাইডার : পর্ব-:৬

দ্য কিলার আউটসাইডার : পর্ব- ৭

দ্য কিলার আউটসাইডার : পর্ব-৮

দ্য কিলার আউটসাইডার : পর্ব-৯

দ্য কিলার আউটসাইডার : পর্ব-১০

সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy