

পৃথিবীতে আমি একজন
আমার মতন আরো অনেকেই আছেন
যারা প্রত্যাখ্যাত
যারা এক কাপ চা তিন কাপ করে তিন জনে
পান করে
যারা মানিম্যাগ কেনে না মানিব্যাগে টাকা রাখবার
টাকা নেই বলে
যারা কবিতা লিখতে গিয়ে
সিগ্রেট ধার করে টানে
যে-ধার কখনো পরিশোধযোগ্য নয়
আমার মতো যারা মাধবীকে ভালোবেসেও জানে না
মাধবীর শরীরের গন্ধ কেমন
পৃথবীতে আমার মতন আরো কতো কেউ আছে
রাত জেগে তারা গুণার পর ভুলে যায়
আকাশে তারার সংখ্যা কতো
আমার মতো এই শহরে খুব যারা নির্জনে হেরে যায়
তারা প্রত্যেকেই মূলত পাহারাদার
বস্তিওয়ালা জাগো বলে নিজেরাই ঘুমিয়ে পড়ে
আর ঘুম থকে উঠে দেখে- সমস্ত জোছনা লুট হয়ে গেছে

বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন













