সুন্দরগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের শয়নঘর থেকে শাহিন মিয়া (৩১) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে শাহিন মিয়া ইতঃপূর্বে কয়েকবার আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে থানার এসআই রুহুল আমিন লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। স্থানীয়দের বরাত দিয়েএসআই রুহুল আমিন জানান, শাহিন মিয়া বেশি বেশি রাগ করতো। তাকে অতিরিক্ত রাগী হিসেবে স্থানীয়রা সবাই জানেন। এরই একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে নিজের শয়নঘরে বিষ (কীটনাশক) পানে আত্মহত্যা করেছে মর্মে তার বাবার অভিযোগ রয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমান-উল্লাহ্ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like