

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন অতিথিরা।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ কিছুটা লাঘব করতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।

















