বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে মনোহরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।

সভায় বক্তব্য রাখেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, এমও এমসিএইচ-এফপি ডাঃ ব্রজ গোপাল মোদক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাফী আফরোজ, এমওডিসি ডাঃ মোঃ মোখলেছুর রহমান টিটু এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্যের আলোকে জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুকল্যাণ এবং পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy