

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লার দেবীদ্বার করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে মাসব্যাপী মসকনিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শান্তিরোড চত্বর থেকে থেকে মসকনিধন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও পৌর প্রশাসক রাকিব হাসান।


এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, বাজার পরিদর্শক আলমগীর হোসেন, কর আদায় কারী রকিবুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
পৌর প্রশাসক রাকিব হাসান বলেন, নভেল করোনা ভাইরাসের মধ্যে যেন ডেঙ্গুর প্রকোপ না দেখা দেয়, সে লক্ষ্যে পৌরবাসীকে নিরাপদ রাখতে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধনে স্প্রে শুরু করা হয়েছে। তবে পৌর এলাকার সব নাগরিককে তাদের বাসা-বাড়িতে ফুলের টব ও এসিসহ অন্যান্য স্থানে পানি যেন জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহব্বান জানাচ্ছি।










