সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে প্রিয় সময় পরিবারের শোক

সাইদ হোসেন অপু, সিনিয়র করেসপন্ডেন্ট :

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় সময় সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান রানা ও পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন।

তারা এক শোক বার্তায় জানান, ইকরাম ভাই ছিলেন চাঁদপুরের সাংবাদিক জগৎ এর উজ্জ্বল নক্ষত্র। যার থেকে হাতেখড়ি নিয়ে অনেকেই সাংবাদিক পেশায় বর্তমানে প্রতিষ্ঠিত। মৃত্যুকালে ইকরাম ভাই চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি,চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ এর চাঁঁদপুর প্রতিনিধি ছিলেন।

আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি ৮ই আগষ্ট শনিবার ভোর সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।

ইকরাম ভাইয়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়াবেটিস রোগসহ জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ইকরাম চৌধুরী স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে আমাদের ৫ ভাই ৩ বোনসহ বহু আত্মীয়, সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। জানা গেছে,ইকরাম চৌধুরীর বাড়ী ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের শোশাইর চর গ্রামে। তার পিতা ছিলেন মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী।যিনি অবসর প্রাপ্ত মহকুমা শিক্ষা অফিসার। তাঁরা দীর্ঘকাল যাবৎ চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় বসবাস করছেন।

ইকরাম চৌধুরীর বড় ভাই মুনির চৌধুরী জানান, ঢাকা থেকে মরহুমের লাশ সরাসরি তাদের নাজির পাড়ার বাসায় আনা হবে। বাদ আছর বিকাল সাড়ে ৫ টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এর পূর্বে মরহুমের প্রাণের সংগঠন চাঁদপুর প্রেসক্লাবে বিকাল ৩ টায় তাঁর কফিন আনা হবে।সেখানে সোয়া ৪টায় তাঁঁর ১ম জানাজা অনুষ্ঠিত হবে। যেখানে স্বাস্থ্যবিধি মেনে শুধু সাংবাদিকরাই অংশ নিবেন। পরে তাকে পৌর কবরস্থানে দাফন করা হবে।

You might like