

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল জশ্নে জুলুছে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সামনে থেকে বিশাল গাড়ী বহর নিয়ে কয়েক হাজার মুসুল্লী এই জুলুছে অংশ গ্রহণ করে। জুুলুছটি উপজেলা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে ওই মাদ্রাসা মাঠে গাউছিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বুলবুল,পৌর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. জাহাঙ্গীর আলম, আহলে সুন্নাত জামাতের মাও. খোরশেদ আলম, আ: মান্নান, আছিম উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
৩১ অক্টোবর ২০২০ খ্রি. ১৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার











