চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে  টিসিবির পন্য বিক্রির উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও নিম্ম আয়ের পরিবারের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিতায় ১৯ এপ্রিল মঙ্গলবার সকালে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে টিসিবি কার্ডের মাল বিক্রয় কাজের উদ্ধোধন করা হয়।
শহরের নতুনবাজরস্থ ময়দার মিল মাঠে অতিথি হিসেবে টিসিবি পন্য বিক্রয় কাজের উদ্বোধন করেন ১১ নং ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিল ইকবাল হোসেন বাবু পাটোয়ারী ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আয়েশা খাতুন।
এসময় দুই কাউন্সিলরের দিকনির্দেশনায় কার্ডধারীদের মাঝে অত্যন্ত সু-শৃঙ্খল ভাবে টিসিবির এই পন্য বিতরণ করা হয়। টিসিবির পন্য তালিকায় ৪৬০ টাকায় রয়েছে ২ কেজি ডাল, ২চিনি ও ২ কেজি সয়াবিন তেল।
সমমূল্যে টিসিবি পন্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সুবিধাভোগী ১১নং ওয়ার্ডবাসী।

You might like