

সাইদ হোসেন অপু চৌধুরী :
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন সফল করার লক্ষ্যে চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ এবং সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমার নেতৃত্বে প্রত্যেক উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে সম্মেলনে যোগদান করেন।

তারা বৃহস্পতিবার রাত ১২ টায় লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরদিন সকাল ১১টায় মিছিল নিয়ে সম্মেলনে যান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অপু উকিল।
সম্মেলনে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে মনোনীত করা হয়।

যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ এবং সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমার নেতৃত্বে একটি মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন।










