কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ২ গ্রাম ওজনের এক ইলিশ

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা পটুয়াখালী :

কুয়াকাটায় দুই কেজি দুই’শ আশি গ্রাম ওজনের একটি ইলিশ ধরাপরলো জেলে মো. আলমাসের জালে। কুয়াকাটা মৎস্য আরোধে নিলামে ৬ হাজার আটশত চল্লিশ টাকায় বিক্রি হয়েছে।

কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে মাছটি মঙ্গলবার (৮ অক্টোবর ) সকালে নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হলে ফিশ ভ্যালীর পক্ষে মো: হাসান ৬ হাজার আটশত চল্লিশ টাকায় ইলিশটি ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম বলেন ৬ হাজার ৮ শত চল্লিশ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে এসময়।

জেলে মোঃ আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি এসময় এ বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, ‘এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১লাখ পনের হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার আটশত চল্লিশ টাকা ।’

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে, সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like