ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার(২২ ডিসেম্বর) রাতে উপজেলার প্রত্যাশি এলাকা থেকে তাকে আটক করার পর সোমবার(২৩ ডিসেম্বর) চাঁদপুর আদালতে প্রেরণ করে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ শিক্ষার্থী বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণির ঐ মাদ্রাসা শিক্ষার্থীর সাথে মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক ছিলো। গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঐ শিক্ষার্থী পালিয়ে প্রেমিক মেহেদীর এলাকায় চলে আসে। মেহেদী আলমগীর নামে তার এক সহযোগীর সহায়তায় প্রেমিকা শিক্ষাথীকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষন করে ঐ শিক্ষার্থীকে রাস্তায় একা ফেলে রেখে মেহেদী ও তার সহযোগী আলমগীর পালিয়ে যায়। পরে শোভান এলাকার স্থানীয় এক দোকানদার গভীর রাতে শিক্ষার্থীকে রাস্তায় একা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।

এসময় ঐ শিক্ষাথী হঠাৎ আলমগীরকে পালিয়ে যেতে দেখতে পেয়ে নাম ধরে তাকে ডাক দেয়। একপর্যায়ে স্থানীয়রা আলমগীরের সহায়তায় মেহেদীকে চিহ্নিত করে এবং ঐ শিক্ষার্থীকে তার পিতার হেফাজতে দেয়। পরদিন সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মেহেদীকে প্রধান আসামী করে দুই জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ মেহেদী হাসান (১৭) কে রোববার(২২ ডিসেম্বর) রাতে উপজেলার প্রত্যাশি এলাকা থেকে আটক করে সোমবার(২৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, এ সংক্রান্তে মামলা দায়ের ও অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like