

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষঅ কমপ্লেক্স এর উদ্যোগে ও ফাতেমা-নূর ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে ওই শিক্ষা ক্যাম্পাসের বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও শিক্ষক হাফেজ কারী মাওঃ শাহাদাৎ হেসেনকে এ বিরল সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সংশ্লিষ্ট শিক্ষা কমপ্লেক্সর প্রঙ্গনে প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চারনায় ও ড. মোহাম্মদ মোহেব্বুল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়েতের আমীর মাও: ইউনূছ হেলাল, সাবেক ইউপ চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন খান, সংশ্লিষ্ট মসজিদ কমিটির সভাপতি মোঃ লুৎফুর রহমান খান, সহকারি অধ্যাপক মাও. আবু তাহের, মোঃ হারুনুর রশিদ, নেছার আহম্মদ খান, মোঃ আলী আসগর, মাও. মোহাম্মদ ইয়াহইয়া, ইব্রাহীম হোসেন, জুনায়েদ খান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ম্যাগাজিসন হাউস ফরিদগঞ্জের সত্বাধীকারী মাওঃ তাজুল ইসলাম, উত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা সামাজিক মূল্যবোধ ও আলেম সমাজরে সম্মান অক্ষুন্ন রাখার সার্থে এ বিরল বিদায়ী সংবর্ধনা আয়োজন করেছেন বলে উল্লেখ করেন। এ সময় ড. মোহেব্বুল্লা বলেন, আমরা আলেম সমাজকে সম্মান করতে হবে। আজ যাকে বিদায় দিয়েছি , তার মতো যোগ্য সকল ইমামকেই আগামীতেও একই ধারায় বর্ণঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা অব্যাহত থাকার কথা জানিয়েছেন। সামাজিক মূল্যবোধ ও ইসলাম ও আমাদেও করণিয় বিষয়ে ব্যাপক উপদেশমূলক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিদায়ী সংবর্ধিত ইমাম হাফেজ ক্বারী মাও. শাহাদাৎ হোসাইনকে ১ লাখ ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন ড. মোহাম্মদ মোহেব্বুল্লা।
এছাড়া বেশ কিছু উপহার সামগ্রী ও নগদ অর্থও প্রদান করা হয়েছে। ফরিদগঞ্জের উতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অত্র মসজিদে চৌদ্দ বছর সময়কাল অতিবাহিত করে তিনি সকলের শ্রদ্ধা ও আস্থাভাজন হয়ে উঠেন।
মোঃ মহিউদ্দিন/প্রিয় সময়
প্রকাশ : রোববার, ১৩ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











