

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে পৌর এলাকার উত্তর কেরোয়ায় জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে থানায় উপস্থিত হয়ে আঃ রহিম বাদী হয়ে একই বাড়ির আঃ রশিদ, মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ হোসেন ও ইয়াছিন হোসেনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগের আলোকে শনিবার সকালে থানা পুলিশের এ এস আই কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অভিযোগটি ভাই ভাইয়ের মধ্যে হওয়ায় , উভয়কে বসে সমাধানের জন্য বলা হয়েছে। সুষ্ঠু সমাধান না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

লিখিত অভিযোগে উল্লেখ্য যে, আঃ রশিদরা জোরপূর্বক সম্পত্তি দখলে নিয়ে ঘর নির্মাণের জন্য মাটি ভরাট করে চলছে। আঃ রহিম বাধা প্রদান করলে হুমকি-ধমকিসহ প্রাণ নাশের হুমকী পর্যন্ত দেয়।
এ বিষয়ে আঃ রহিম বলেন, একাধিকবার শালিস বৈঠক হলে, কাগজ পর্যালোচনা করে দেখাগেছে সম্পত্তির প্রকৃত মালিক আমি। অপরদিকে অবৈধভাবে জবর দখলে নেওয়া চেষ্টায় আঃ রশিদ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আঃ রশিদের ছেলে মোঃ মনির হোসেন বেপোরোয়া হয়ে এ বিষয়ে বার বার সমস্যার সৃষ্টি করছে। তাছাড়া তার অর্থের দাফট দেখিয়ে সে আমাদের উপর জুলুম জালিয়ে যাচ্ছে। আমি এর আইনগত সহযোগিতা প্রত্যাশা করছি।
এ বিষয়ে, অভিযুক্ত আঃ রশিদ জানান, আমরা এ সম্পত্তির পৈত্রিক সূত্রে মালিক । আমার ভাই মালিক হলে আমি হবো না কেন?
প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











