কেরোয়া বন্ধুমহলের আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দিন:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার কেরোয়া বন্ধুমহল কর্তৃক আয়োজিত প্রাইজ মানি মিনি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ মে-২০২৫) কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সহকারি অধ্যাপক ও সাংবাদিক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও শামছুল আলম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মজিবুর রহমান দুলাল।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আলী মৃধা, বিশিষ্ট্য ব্যবসায়ি জামিনুল হক রুবেল, পৌর যুবদলের ফারুক বেপারি, বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী প্রমূখ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী মো: সোহেল হামিদ, সাবেক খেলোয়াড় মো:নইউছুপ মৃধা, মো: জিয়াউর রহমান, ছাত্র নেতা আবুল হাসেম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক মিম, তাহমিদ হৃদয়, রাশেদুল ইসলাম, শিমুল হাসান, মেহেরাজ হোসেন, ফয়সাল হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ফাইনাল খেলায় কাতার প্রবাসী একাদশ ও সাকিল স্পোটস দুই দলের মধ্যকার ম্যাচে ১-০ গোলের ব্যাবধানে কাতার প্রবাসীকে হারিয়ে সাকিল স্পোটস চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয় কাতার প্রবাসী দলের রাসেল হোসেন, টুর্নামেন্ট সেরা গোলদাতা ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় সাকিল স্পোটস এর খেলোয়াড় রিমন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার ও রানার আপ দলকে ১০ হাজা টাকা নগদ প্রাইজ মানি পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা সংশ্লিষ্ট এলাকায় একটি খেলার মাঠ স্থাপনের জন্য গুরুত্বারোপ করাসহ খেলাধূলাতে উৎসাহ ও উদ্দীপনা দেওয়ার উপরও প্রচেষ্টা অভ্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশ :  শুক্রবার, ০২ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like