জামালপুরে চোরাই গরুসহ আটক ২

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরে ট্রাকে করে চুরির গরু রাজধানীতে নেয়ার সময় সাতটি গরুসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে সদর থানার পুলিশ।বুধবার (৪ জুন) সকালে পৌরসভার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কম্পোপুর ঈদগাহ মাঠ এলাকার থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামাল হোসেন এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হানিফ মিয়া।

জানা যায়, রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালীন কম্পপুর চেকপোস্ট-৩ এ ডিউটিরত পুলিশ কর্মকর্তা এসআই কায়ছার আহম্মেদ, এ এস আই রিপন মিয়া ও এ এস আই কামরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে চোরাই গরুভর্তি একটি ট্রাককে আটক করে। এসময় চোরচক্রের ৭ সদস্য পালিয়ে গেলেও ৭ গরুসহ ২ চোর আটক করে করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক বলেন, গতকাল রাতে জেলা শহর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন খামার থেকে গরুগুলো চুরি করে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল চোরচক্র। চোরচক্রের সদস্য সংখ্যা ছিল ৯ জন। রাতভর অভিযান চালিয়ে কম্পোপুরে পুলিশের চেকপোস্টে সাতটি গরুসহ জামাল ও হানিফকে আটক করা হয়।

এ সময় আরও সাতজন পালিয়ে যায়।তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। পলাতক চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধার হওয়া গরুগুলো মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

বৃহস্পতি বার, ০৫ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like