গাইবান্ধায় ‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে’র আয়োজনে মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি

গনঅভ্যুত্থানের আকাঙ্খা -পরিপন্থী, লুটপাট ও পাচারমুখী এবং উৎপাদন ও উৎপাদক-বিরোধী বাজেট সংশোধনের দাবিতে “বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের” আয়োজনে সকাল ১১ টায় গাইবান্ধা ডিবি রোডস্থ গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- মৃনাল কান্তি বর্মন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মোছাঃশাহিনুর বেগম, সভাপতি অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশ মোঃ মিজান সরকার সাধারণ সম্পাদক অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশ।মোছাঃ হামিদা বেগম ও মোছাঃ রাহেনা বেগম প্রমুখ।

সংগঠন গুলোর নেতৃবৃন্দ মনে করেন,প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের দীর্ঘ মেয়াদী জ্বালানী নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তির বিকাশ এবং উৎপাদন মুখী অর্থনীতির পরিবর্তে পুরনো লুটপাট ও অর্থপাচারের উপযোগী মডেলকেই অগ্রাধিকার দেয়া হয়েছে।

বিশেষ করে সৌরবিদ্যুৎ ও অন্যন্য নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারনে বাজেটে যে টুকু নির্দেশনা রাখা হয়েছে,, তা দেশের বর্তমান সংকট ও চাহিদার তুলনায় অত্যান্ত অপ্রতুল, দায়সারা এবং অপর্যাপ্ত। তারা যাবতীয় ঘাটতি পুরন করে বাজেট সংশোধনের দাবী জানান।

সংগঠন তিনটির যৌথ মানববন্ধনের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে সর্বস্তরের সচেতন নাগরিক, পেশাজীবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমুহ অংশগ্রহণ করেন।

প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ খ্রি
.

ডায়াবেট্সি হলে কি করবেন?

 

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy