

সজীব খান :
অরাজনীতিক সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলীক্কার দোকান থেকে হাফেজপাড়া রোডের সংস্কার কাজ করা হয়েছে। রবিবার ২৯ জুন সকাল ১০টায় সংস্কার কাজের উদ্বোধন করে আল হিলাল ফাউন্ডেশন ও রহিমা মেমোরিয়াল ট্র্যাস্টের প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন ফরহাদ রাসেল।
এ সময় ইয়াছিন ফরাহাদ রাসেল বলেন, আলীক্কার দোকান থেকে হাফেজপাড়া সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ, সড়কটি দিয়ে প্রতিদিন ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শত শত পথচারী ছোট বড় যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে এখন চলাচল বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে । এতে করে স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর যাতায়েত করতে চরম ভোগান্তিতে পড়তে হয়, সাথে সাথে যাত্রীদের বিরম্বার সাথে যাতায়েত করতে হয়, এ জন্য আমরা প্রাথমিক ভাবে রাস্তাটি সংস্কার করছি।

স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ রিপন বলেন, সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্ব¡পূর্ণ, সড়কের বেহাল দশা নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়েছে, সড়কটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সড়কটি দ্রæত মেরামত জরুরি হয়ে পড়েছে, আল হিলাল ফাউন্ডেশন যেভাবে এলাকার মানুষের দুর্ভোগের কথা শুনে এগিয়ে এসেছে, এজন্য এলাকাবাসী আমরা তার প্রতি কৃতজ্ঞ।
এ সময় আশিকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন খান সিনিয়র সহ-সভাপতি মোস্তফা বকাউল,
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান মিজি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আল আমিন, সাবেক ছাত্রনেতা মাহবুব পাটওয়ারী.সংগঠনের সদস্য মোঃ ফারুক গাজী, মোঃ ফয়সাল হোসেন শাহদাৎ, বাপ্পি সরকার, মোঃ কবির মাল, মোঃ হাসান মাল, মোঃ রাব্বি গাজী প্রমুখ।
রোব বার, ২৯ জুন ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন









