যুবদল নেতার ঘটনায় ফরিদগঞ্জে নেতৃবৃন্দের সরেজমিন তদন্ত

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের পৌর যুবদলের সা: সম্পাদক আমিন মিজির বাড়ির মুরগীর ফার্মের ভিতরে বাগান থেকে যৌথ বাহিনী কর্তৃক গাজা গাছ উদ্ধার ও পরবর্তীতে এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দ। রোববার (২৯ জুন ২০২৫) বিকালে আমিন মিজির সম্পত্তির উপর ভাড়া দেওয়া মুরগির ফার্মের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে তারা গণমাধ্যমকর্মীদের সাথে তাদের সরেজমিন পরিদর্শন বিষয়ে মতামত ব্যক্ত করেন।

উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন তার বক্তব্যে বলেন, যৌথ বাহিনী কর্তৃক গাজা গাছ উদ্ধার ও পরবর্তীতে প্রকাশিত সংবাদের পর আমাদের কাছে বিষয়টি সন্দেহজনক লেগেছে। তাই আমরা সরেজমিন পরিদর্শনে এসেছি। এসে দেখলাম দুই পাশে দুটি মুরগির ফার্ম। কোথাও নার্সারির অস্তিত্ব দেখেনি। আমাদের কাছে মনে হয়েছে তাকে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি ও ফাঁসানোর জন্য এই কার্যের আয়োজন করেছে কেউ না কেউ। আমরা এটি সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বলেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে এবং আমিন মিজি ওর্য়াড কাউন্সিলর পদে নির্বাচন করে। আমিন মিজি আওয়ামী সন্ত্রাসীদের বাধা ডিঙ্গিয়ে বিজয়ী হতে পেরেছিলেন। সর্বশেষ ঘটনা এবং সরেজমিন পরিদর্শন শেষে আমরা বুঝতে পেরেছি তাকে রাজনৈতিক হয়রানি করা জন্য এই কাজ করা হয়েছে। পূর্বেও বলেছি এখনো বলছি এই ঘটনার সঠিক ও বাস্তব তদন্ত চাই এবং প্রকৃত অপরাধিও বিচার চাই।

এসময় এলাকাবাসির পক্ষে সলেমান মিয়া ও বাচ্ছু মিজি বলেন গত ২৬ তারিখে শুনেছি সেনাবাহিনি এসে এখান থেকে একটি গাছ নিয়ে গেছে পরে শুনি এটি গাজা গাছ। কিন্তু আমিন মিজি তার পরিবার সহ চাঁদপুরে থাকেন তার মুরগির ফার্মটি ভাড়া দিয়ে রেখেছে এখানে তিনি আসেন না।

আমিন মিজি জানান, আমি চাঁদপুরে স্বপরিবারে থাকি। আমার মুরগির ফার্মটি ৩বছর ধরে ভাড়া দেয়া। আমি যেহেতু বাড়িতে থাকি না, তাই উত্থাপিত বিষয়টিই ভিত্তিহীন। আমিও চাই সঠিক তদন্ত হউক। এসময় ফার্মের ভাড়াটিয়া মাহবুব জানান, তিনি গত দুই মাস ধরে এই মুরগির ফার্ম চলাচ্ছেন। এর আগে রফিকুল ইসলাম নামে একজন এই ফার্ম পরিচালনা করছেন।

রোব বার, ২৯ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy