

ক্ষুদীরাম দাস :
আত্মীয়ে আত্মীয়ে দীর্ঘদিন দূরে থাকবেন না। কিন্তু আমরা সময়ের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে দূরে থাকি-এটা স্বাভাবিক। তবে ইগো আর টাকার পেছনে পেছনে ছুটতে ছুটতে আমরা আপনজনদের একেবারেই ভুলেই যাই- যা’ অমানবিক বলেও মনে করি। আমরা সৃষ্টিকতার তপস্যা করি, আরাধনি করি-কিন্তু আত্মীয়ের খোঁজ নিই না; মানে ভালোবাসি না, দায়িত্বপালন করি না। কেননা আত্মীয়ের খোঁজ নেয়াই হলো ভালোবাসা-দায়িত্বপালন। সেটা আমরা অনেকেই করি না। তখন সৃষ্টিকতার আরাধনা করাটা বৃথা হয়। আত্মীয়ের সম্পকের পর বেশিদিন দূরে থাকবেন না। কাছাকাছি থাকার চেষ্টা করবেন; আর যদি দূরেও থাকতে হয় তবুও এমনভাবে ভালোবাসা নিবেদন করা উচিত-যেন নিজের মন এটা বুঝতে পারে যেন আমরা তো কাছাকাছিই আছি। অথাৎ মাঝে মাঝে ফোন করা (সপ্তাহে একদিন বা দু’দিন); মাঝে মাঝে আত্মীয়ের বাড়িতে যাওয়া ও খোঁজ-খবর নেয়া উচিত।

আমার এক পরিচিত একদিন আমাকে বললো, আমার— বাড়ির লোকজন কোনোদিন আমার ও আমার স্ত্রীর খোঁজ-খবর নেয়নি। আমি নিতাম, কিন্তু যখন দেখলাম আমাকেই বার বার খোঁজ নিতে হয় তোমরা কোনোদিন নেও না-সুতরাং আমিও কোনোদিন নিবো না। এভাবে তাদের ফোন করাটাও বন্ধ হয়ে গেলো। আর তাদের দূরত্ব বেড়ে গেলো।
ভালো থাকার জন্য টাকা পয়সার দরকার আছে; তবে অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই। দরকার আপনার ভালোবাসার-আত্মীয়ের ভালোবাসা অজনের চেয়ে বেশি কিছু হতে পারে না। কেননা জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর খোঁজ-খবর না নিয়ে বহুদূরে পরে আছেন-এতে আপনিই তাদের মন থেকে উঠে যাচ্ছেন। কেউ কেউ ব্যস্ততা দেখায়, কিন্তু এক সময়ে সেই আত্মীয়দের কাছে চাইলেও পাওয়া যাবে না। কেননা তাদের মন থেকে আপািন উঠে গেছেন। এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার আত্মীয়ের জন্যে ভালোবাসা?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; যা আমরা ব্যস্ততার মধ্যে থেকে উপাজন করি। তবে আত্মীয় দেখে দূর হতে ছুটে যাওয়া; তারা যখন বেড়াতে আসছে তখন তাদের জন্যে অপেক্ষা করার মধ্যে আনন্দ থাকে তা’ আমরা কোথা থেকে পেতে পারি? এসব তো টাকা দিয়েও কিনে আনতে পারি না। ছোট শিশুরা যখন বেড়াতে এসে দূর থেকে দৌড়ে কোলে ওঠে এ আনন্দ উপভোগ করারও দরকার আছে। কোনো আত্মীয়ের মন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না-যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়। আত্মীয়ের খোঁজ নেয়া, দুটো কথা বলার মধ্যে আনন্দ আছে, তা আমাদের সম্পক মজবুত করতে সহায়তা করে।
আমাদের মনে রাখা দরকার যে সময়গুলো হারায় তা আর কোনোদিন ফিরবে না। সম্পক টাকা আর ব্যস্ততার অজুহার তলায় চাপা দিয়ে দিলেন। এভাবেই আপনার বয়স ৫০ পেরিয়ে যাবে, সম্পর্কগুলো ধূসর হয়ে আসবে-দূরত্ব বাড়বে। তখন কাছাকাছি আসতে চাইলেও পারবেন না। কেননা অপর পক্ষ থেকে সাড়া না-ও মিলতে পারে।
তখন দূরত্ব মাপতে মাপতেই সময় পার হয়ে যাবে। আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা। হলো না আত্মীয়ের সাথে মধুর সম্পক। তবে হলো শুধু টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়। যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন-আত্মীয়তার সম্পক, পিষে যাবে সম্পক, খসে যাবে আত্মীয়তার বন্ধন।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











