অসহায় দুঃস্থ্ দরিদ্র মানুষের পাশে ত্রাণ নিয়ে জসীম উদ্দিন আহমেদ চেীধুরী

গোলাম নবী খোকন :

বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোণার ভয়াল থাবায় নাকাল দুঃস্থ্, দারিদ্র,অসহায় দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন চেয়ারম্যান বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেসন ও সদস্য কেন্দ্রয়ী ধর্ম-বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ দক্ষ ও সাংগঠনিক নেতা জসীম উদ্দিন আহমেদ চেীধুরী।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ২ টার সময় কাঁচপুর ইউনিয়ানের ৭ নং ওয়ার্ড চেঙ্গাইন বড়ভিটা তার নিজ এলাকায় ২০০ অসহায় দুঃস্থ্, দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ ও সাবান ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় আওয়ামীলীগের নেতা বলেন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন ও সাবধান থাকতে হবে।সরকারের দেওয়া নিয়ম মতে সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়া, হাঁচি কাশির সময় মাস্ক ব্যবহার করা এবং সর্দি কাশি হলে সাথে চিকিৎসকের কাছে যাওয়ার অনুরোধ করেন।

gif maker

তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি শুরু হয়েছে লক ডাউন।প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হচ্ছে না।নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘরে শুয়ে বসে গল্পের আড্ডায় অথবা টিভি দেখার মধ্যদিয়ে অবসর সময় কাটাচ্ছে।কিন্তু সমাজের একটি অবিচ্ছেদ অংশ অর্ধাহারে অনাহারে কাটানো দুঃস্থ্, দিনমজুর,অমহায় খেটে খাওয়া মানুষের কথা কেউ যখন ভাবছেনা না কেউই, ঠিক তখনই মানবিক দিক বিবেচনায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে আওয়ামীলীগের এই নেতার।

তিনি দাবি করেন, দেশব্যাপি লকডাউন শুরু হলেও দেশে অনেকে আছেন যারা সকালে কিছু খেয়ে কাজে না গেলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের দুপুরের খাবারও। আমি আমার সাধ্যমত চেস্টা করেছি এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে। চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ ও সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে নিজ হাতে প্যাকেট করে তা দিন মজুর, অসহায়, দুঃস্থ্, দরিদ্রদের মাঝে বিতরণ করি।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেসন ও সদস্য কেন্দ্রয়ী ধর্ম-বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ,সাংগঠনিক সম্পাদক কেন্দ্রয়ী কমিটি ও সভাপতি জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ,সভাপতি নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগ একাংশ, সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব জসীম উদ্দিন আহম্মেদ চেীধুর, মোঃ বদিউজ্জামান ভারপ্রাপ্ত সাধারন-সম্পাদক, নারায়নগঞ্জ জেলা, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ, এসএম মনিরুজামান, সহ-সভাপতি, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ মোঃ আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক, নারায়নগঞ্জ জেলা, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ, কাঁচপুর ইউপি ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল হক, প্রচার প্রকাশনা সম্পাদক রিদয় আহমেদ চেীধুরী, নারায়নগঞ্জ জেলা তাঁতীলীগ একাংশ, এস.এম রাকিবুল, দপ্তর সম্পাদক,বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেসন,মোঃ আব্দুল মতিন সামাজিক পজ্ঞায়ত কমিটি,মোঃ রিপন আহমেদ চেীধুরী, সদস্য নারায়নগঞ্জ জেলা তাঁতীলীগ একাংশ,মোঃ রুবেল,মো ফাহিম সহ এলাকার ব্যাক্তি বর্গ উপস্থিত ছিল।

You might like